আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান
শনিবাসরীয় সন্ধ্যাতে মুখোমুখি বাংলা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট ও মোহন।এর মধ্যে শহরে শুরু হয়ে গেছে বাঙাল ঘটির লড়াই। ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচে মুম্বাইয়ের ঘরের মাঠে শিল্ড চ্যাম্পিয়ন মুম্বাইকে সিটি এফসিকে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাসী, অপরদিকে মোহনবাগান ও শেষ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়ে আত্মবিশ্বাসী। আই এস এল এর পাঁচ বার সাক্ষাতে পাঁচবার ই জয়ী মোহনবাগান এই পরিসংখ্যায় মোহনবাগানকে বাড়তি আত্মবিশ্বাস দেবে কিন্তু বড় ম্যাচে এইসব পরিসংখ্যা কখনোই কাজ করে না। মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে স্নায়ুযুদ্ধের চাপ যেই দল রাখতে পারবে খেলা শেষে তারাই বাজিমাত করবে। কিন্তু মোহনবাগান শিবির কি ভাবাচ্ছে তাদের কার্ড সমস্যা এবং চোট বড় ম্যাচে তাদের তিন বিদেশিকে পাচ্ছেন না, ব্রেন্ডন হ্যামিল কার্ড সমস্যায় নেই, হুগো বুমোস ও কাল ম্যাকুয়ের চোট রয়েছে। এই তিন বিদেশি এ মরশুমে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, জনি কাউকে চোটের জন্য আগেই ছিটকে গেছেন। কার্যত মোহনমানকে এই ম্যাচ জেতানো দায়িত্ব ভারতীয় ফুটবলারদের উপরে। অপরদিকে ইস্টবেঙ্গল শিবিরে কোনরকম চোট সমস্যা বা কার্ড সমস্যা নেই, পূর্ণশক্তির দল নিয়েই আজ মাঠে নামছেন তারা। ইস্টবেঙ্গল কে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছেন তাদের দল নায়কের ভূমিকা, ইস্টবেঙ্গল প্লে অফ এ যেতে পারিনি কিন্তু চলতি আইএসএলে ইস্টবেঙ্গল দল নায়ক ক্লেটন সিলভা ফর্ম আশ্বস্ত করছে ইস্টবেঙ্গল সভ্যসমর্থকদের চলতি আইএসএলে তিনি এখনো সর্বোচ্চ গোলদাতা, এবং ভারতীয় ফুটবলারদের মধ্যে নাওরে মহেশ ফর্ম কিছুটা হলেও কোচ ও ইস্টবেঙ্গল সমর্থকদের আশা জিয়ে রাখছে বড় ম্যাচের আগে। ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই কনস্ট্যান্টাইন ও তার দল চাইবে এই ম্যাচ জিতে সমর্থকদের উপহার দিতে। অপরদিকে মোহনবাগান চাইবে, প্লে-অফের আগে এই ম্যাচ জিতে বাড়তি আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে। এখন দেখার ৯০ মিনিটের লড়াইয়ে স্টিফেন কনস্ট্যান্টাইন নাকি জুয়ান ফেরান্দ্রো শেষ হাসি হাসি কে। কাল রবিবাসরীয় দুপুরে বাঙালির পাতে ইলিশ না চিংড়ি কি হবে, তা আজই ৯০ মিনিটের লড়াইয়ের শেষে বোঝা যাবে।
More News:
শিয়ালদা-বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল ট্রেন- জেনে নিন বিস্তারিত।
চাকরি দেওয়ার নামে প্রতারণা! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার
তাপস, কুন্তল ও নীলাদ্রির ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের




















Leave A Comment